দেশি মুরগিকে প্রাকৃতিক খাবার দিয়ে বড় করা হয়

 গ্রামের গৃহস্থ পরিবারে দেশি মুরগিকে প্রাকৃতিক খাবার দিয়ে বড় করা হয়। এই প্রাকৃতিক খাবার খাওয়ানোর সুবিধা হল, ব্রয়লারের মত ফিড কিনে খাওয়ানোর কোন খরচ একদমই লাগে না।

নেচারাল খাবারগুলির অন্যতম হচ্ছে চালের গুড়ো। চাল গৃহস্থ পরিবারে সব সময় থাকে। শুধু গুড়ো করে মুরগিকে দেয়া হয়। বাড়তি কোন খরচ লাগে না। এছাড়া ভাত এবং শাক সবজি দেয়া হয়, যেগুলি পরিবারের লোকেরা নিজেদের থেকেই দেয়।
.
এই সব খাবার গুলি দেশি মোরগ মুরগির সুস্থ ভাবে বেড়ে উঠার জন্য যথেষ্ট বলা যায়। একদম অর্গানিক ফুড সব। ফিড দেবার কোন দরকারই হয় না।


Comments